২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধার লাশ মিলল ডোবায়

নিহতের মেয়ে জানান, গত রোববার সকাল থেকে তার মা নিখোঁজ ছিলেন।

টাঙ্গাইলে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধার লাশ মিলল ডোবায়

পুলিশ গিয়ে ডোবা থেকে লাশ উদ্ধার করে

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 07:23 PM

Updated : 27 Sep 2022, 07:23 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ পাওয়া গেছে, যাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার কুটুরিয়া গ্রামে লাশটি পাওয়া যায় বলে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান। 

নিহত বুড়িতন (৬৫) উপজেলার কোকডহড়া ইউনিয়নের বলধি জোয়ার্দার পাড়া গ্রামের আনছের আলীর স্ত্রী। 

স্থানীয় কুদরত আলীসহ অনেকে জানান, ওই গ্রামে সড়কের পাশের ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

নিহতের মেয়ে রাবেয়া জানান, গত রোববার সকাল থেকে তার মা নিখোঁজ ছিলেন। 

ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার মেয়েরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।