২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় শীতের মধ্যে বৃষ্টি বাড়াল দুর্ভোগ

দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হয়ে যায়; দিনের বেলাও অন্ধকার নেমে আসে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 08:49 PM

Updated : 24 Jan 2024, 09:11 PM

চুয়াডাঙ্গায় কনকনে শীতের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

বুধবার বেলা ৩টার দিকে জীবননগর উপজেলার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। ৪টার সদর উপজেলায় বৃষ্টি শুরু হয়। শহরে সন্ধ্যার পরও বৃষ্টি ছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, বেলা ৩টা ২০ মিনিট থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পরও বৃষ্টি অব্যাহত ছিল। দশমিক তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।

চুয়াডাঙ্গা শহরের বাজার পাড়ার ব্যবসায়ী আমিনুল হক বলেন, দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হয়ে যায়। আস্তে আস্তে তা ঘন হয়ে দিনের বেলাও অন্ধকার নেমে আসে।

“সন্ধ্যার পর থেকে বেচাবিক্রির যে আশা ছিল তা শেষ হয়ে যায়। রাস্তায় লোকজন কমে আসে।”