২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আহত নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 05:52 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইজিবাইক ও মোটরসাইকেলর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও একজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলার জাহাজঘাটার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান। 

নিহত এবাদুল হোসেন (২২) কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে।

আহত নাজমুল গাজী (২২) একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা কোয়ালপাড়া গ্রামের নুর ইসলাম গাজির ছেলে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, এবাদুল ও তার বন্ধু নাজমুল মোটরসাইকেল নিয়ে শ্যামনগর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটসাইকেলটির। 

“এতে ঘটনাস্থলেই এবাদুলের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নাজমুলকে উদ্ধার করে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।”

ওসি বলেন, নিহতের ঘটনায় প্রাথমিকভাবে তথ্য রেকর্ড করা হয়েছে। 

কেউ অভিযোগ বা মামলা দিলে আইন অনুযায়ী যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।