১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই মাস না পেরোতেই কক্সবাজার সদর থানার ওসি প্রত্যাহার

তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 07:18 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমানকে দায়িত্ব গ্রহণের ১ মাস ২৮ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।

রোববার তাকে প্রত্যাহারের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ। কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হল।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, “ওসি ফয়জুলকে সদর থানা থেকে প্রত্যাহার করার আদেশ পেয়েছি। দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।”

ফয়জুল আজিম গণ-অভ্যুত্থানের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগ দেন। এরপর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।