১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী রেলস্টেশনের উত্তরে আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 10:39 AM

Updated : 26 Aug 2026, 11:04 AM

নোয়াখালী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে নোয়াখালী রেলস্টেশনের উত্তরে আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. নাছির উদ্দিন জানান। 

নিহত দেলোয়ার হোসেন (৩৪) সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।  

পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে মাইজদী স্টেশন হয়ে নোয়াখালী স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে দেলোয়ার ট্রেনে কাটা পড়েন। শরীর থেকে পা আলাদা হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এসআই নাছির বলেন, মরদেহ জিআরপি থানায় রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।