১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারি বর্ষণে খাগড়াছড়িতে সড়ক দেবে যান চলাচল বন্ধ

সড়ক দেবে যাওয়ায় মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 07:12 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

ভারি বর্ষণের কারণে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সড়ক দেবে যান চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার সিন্দুকছড়ির ধুমনিঘাট কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান। 

তিনি বলেন, কয়েক দিনের প্রবল বর্ষণে পাহাড়ি সড়কটির এক পাশের মাটি দেবে গিয়ে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর বিকেলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়।  

সড়ক দেবে যাওয়ায় মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

এই প্রকৌশলী বলেন, সংস্কার কাজ শেষ করতে কতদিন সময় লাগবে সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 

২০২১ সালের জুন মাসে সিন্দুকছড়ি সড়কটি আনুষ্ঠানিক ভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।