২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেভিল হান্ট: আশুলিয়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

ঢাকার আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল। 

বুধবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদর থানার সোনগাছা এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আ. মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও কাঠগড়া দুর্গাপুর এলাকার আ. গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)।

তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। 

এদের মধ্যে রানা মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার কবির আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পাঁয়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।