২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৭৭ নেতা-কর্মী গ্রেপ্তার

জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় সাতটি মামলা করা হয়েছে।

কোটা: চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৭৭ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 10:29 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় করা মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে এখন পর্যন্ত এ জেলায় বিএনপি ও জামায়াতের মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় সাতটি মামলা করা হয়েছে। এর মধ্যে সদরে দুটি, হাজীগঞ্জে চারটি ও শাহরাস্তি থানায় একটি মামলা করা হয়েছে। 

এ দিকে পুলিশের নিয়মিত অভিযান চলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ২০ জুলাই বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরসহ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সাংবাদিকসহ ৫০ জন আহত হন। 

নিহত হন একজন কভার্ড ভ্যান চালকের সহকারী। শুরু হয় কারফিউ। বর্তমানে কারফিউ শিথিল থাকলে শহরে পুলিশের তল্লাশি চলছে।