১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিযানে বাঘাইছড়ির তিন ইটভাটা আবারও বন্ধ, জরিমানা

‘রাঙামাটিতে অবৈধ ৩ ইটভাটা বন্ধের এক মাসের মাথায় চালু’ শিরোনামে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 07:34 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুনরায় চালু করা তিন ইটভাটা আবারো বন্ধ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলার এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন অভিযানে নেতৃত্ব দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শিরীণ আক্তার। 

ইউএনও বলেন, “হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চালু করার অপরাধে ভাটা মালিকদের ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা ও পরে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।  

এর আগে গত ১৬ জানুয়ারি উচ্চ আদালতের নির্দেশে অভিযান চালিয়ে তিন ভাটার মালিকদের আড়াই লাখ জরিমানা; একইসঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। 

তবে এর এক মাসের মধ্যে ভাটাগুলো পুনরায় সচল করা হয়। 

এ নিয়ে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘রাঙামাটিতে অবৈধ ৩ ইটভাটা বন্ধের এক মাসের মাথায় চালু’ শিরোনামে সংবাদ হয়। সংবাদ প্রকাশের পর আবারও তিনটি ইটভাটা বন্ধ ও জরিমানা করেছে প্রশাসন। 

পুরনো খবর:

রাঙামাটিতে অবৈধ ৩ ইটভাটা বন্ধের এক মাসের মাথায় চালু