১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুরির মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর আত্মগোপনে

১৯৮৮ সালে চুরির মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে ওই আসামি দেশে-বিদেশে পালিয়ে ছিলেন বলে জানায় পুলিশ।

চুরির মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর আত্মগোপনে

পুলিশের হাতে গ্রেপ্তার গোলাম মোস্তফা

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 11:43 PM

Updated : 13 Aug 2023, 02:06 AM

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চুরির মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে দীর্ঘ ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানান বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মণ্ডল। 

গত শুক্রবার রাতে ঢাকার সাভার মডেল থানা এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ৫৫ বছর বয়সি গোলাম মোস্তফা বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের বাসিন্দা। 

১৯৮৮ সালে চুরি মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে ৩৫ বছর তিনি দেশে-বিদেশে আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ। 

ওসি তুষার কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩৫ বছর আগে চুরি মামলা হওয়ার পর গ্রাম ছেড়ে পালিয়ে যান গোলাম মোস্তফা। ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেয় আদালত। 

“বিদেশে আত্মগোপন থেকে দেশে ফিরে সাভারে চাপাইন তালতলা এলাকার বাড়ি করে বাস করছিলেন মোস্তফা।” 

গোপনে খবর পেয়ে সাভার থানার সহযোগিতায় শুক্রবার রাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি তুষার কুমার।