১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে গাছ থেকে পেরেক অপসারণ করল জেলা প্রশাসন

“পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা ‘পেরেক অপসারণ’ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন গাছে লাগানো সাইনবোর্ড, বিলবোর্ডের পেরেক অপসারণ করা হয়।

পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইঞা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়ার্ল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আল আমিনসহ রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের স্বেচ্ছাসবী কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “শেরপুর জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে। সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

“আগামী দিনে কেউ যেন নতুন করে কোনো গাছে পেরেক লাগাতে না পারে, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।”