২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোমরে পিস্তল গোঁজা সেই ছাত্রলীগ নেতা আটক

আটক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 07:40 PM

Updated : 26 Mar 2023, 11:59 PM

কোমরে পিস্তল গুঁজে ফেইসবুকে ছবি দেওয়া ফরিদপুরের সেই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয় বলে বোয়ালমারী থানার ওসি মো. আব্দুল ওহাব জানান।

আটক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।  

ওসি আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“শুভ্রদেব শনিবার তার ফেইসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্বন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।

“এ ব্যাপারে কোনো মামলা হবে কিনা, কিংবা শুভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা তা জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না।”

তবে ছাত্রলীগের এই নেতার দাবি, ওটি ছিল খেলনা পিস্তল।বোয়ালমারীর কাটাগড় মেলার থেকে ভাস্তের জন্য খেলনা পিস্তলটি কিনেছিলেন।

“জাস্ট শখ করে খেলনা পিস্তল মাজায় গুঁজে ছবি তুলে পোস্ট করেছি। এরপর নানাজন নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।”