১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪০

অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪০
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 07:47 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরানিটেক বস্তিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয় বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। 

র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চলে।

আরও পড়ুন:

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল এক ব্যক্তির