২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূ ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২০১৩ সালের ৭ অগাস্ট ওই গৃহবধূ পাশের বাড়ির উঠানে কাপড় শুকানোর জন্য গেলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরেন বেজামিন।

নাটোরে গৃহবধূ ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর জেলা ও দায়রা জজ আদালতে মো. বেজামিন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:52 PM

Updated : 26 Jan 2024, 06:52 PM

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নারী ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার নাটোর জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুর রহমান জানান।

দণ্ডিত মো. বেজামিন (৩২) ওই উপজেলার বাসিন্দা।

পিপি বলেন, ২০১৩ সালের ৭ অগাস্ট ওই গৃহবধূ পাশের বাড়ি উঠানে তারে কাপড় রোদে শুকানোর জন্য গেলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরেন বেজামিন। পরে তাকে টেনে রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বেজামিন পালিয়ে যান। এরপর ওই নারী থানায় মামলা করেন। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]