বগুড়ায় নারীকে অপহরণের দায়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২০১৩ সালের রায়ে খালেকের ১৪ বছরের সাজা হয়।
বগুড়ায় নারীকে অপহরণের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার আব্দুল খালেক (৪০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ বগুড়ার পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) মীর মনির হোসেন বলেন, ২০০৫ সালে অপহরণের মামলাটি হয়। ২০১৩ সালের রায়ে খালেকের ১৪ বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
“সাভারে একটি পোশাক কারখানায় চাকরি নেন। এভাবেই দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন জায়গায় তিনি পালিয়ে বেড়ান। বগুড়ার র্যাব-১২, সিপিসি-৩ এবং সাভারের র্যাব-৪ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
মীর মনির হোসেন বলেন, আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
