২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ২ কেন্দ্রে আগুন, তবে ‘ভোট হবে’

দুটি কেন্দ্রেই ভোট নেওয়ার মত পরিস্থিতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ময়মনসিংহে ২ কেন্দ্রে আগুন, তবে ‘ভোট হবে’

গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 12:17 PM

Updated : 06 Jan 2024, 01:34 PM

ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুইটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে, নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।

“তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট নেওয়ার মত পরিস্থিতি আছে।”

নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, “হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।”

কেন্দ্রের তেমন ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, “এখানে ভোট হবে।”