২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

যুবকের পকেটে থাকা মোবাইলের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

কুড়িগ্রামে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে যুবকের  মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 11:24 AM

Updated : 25 Oct 2023, 11:24 AM

কুড়িগ্রাম পৌর শহরে গাছ থেকে এক যুবকের গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক এম আর সাঈদ।

গাড়ু মিয়া নামের ৩৫ বছরের ওই যুবক কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে সাঈদ জানান, রাতে হঠাৎ করেই গাছের উপর একটি শব্দ শুনে স্থানীয়রা লাইট জ্বালিয়ে গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছে দেখতে পান।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে তার পকেটে থাকা মোবাইলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পুলিশ।

পরিদর্শক সাঈদ আরও বলেন, “ধারণা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।”

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।