১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে পটুয়াখালীতে কেন্দ্রে বোমাবাজি খবর

গভীর রাতে বিকট শব্দ হলেও ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোটের আগে পটুয়াখালীতে কেন্দ্রে বোমাবাজি খবর

পটুয়াখালীর লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতন কেন্দ্র। ফেসবুক থেকে নেওয়া।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 10:07 AM

Updated : 07 Jan 2024, 10:07 AM

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের একটি কেন্দ্রে হাতবোমা ফাটানোর খবর পাওয়া গেছে।

শনিবার রাত পৌনে ২টার দিকে লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতন কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

লাউকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশীষ কুমার চক্রবর্তী বলেন, “কেন্দ্রটিতে একটি ককটেল বিস্ফোরণ হলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাতে বিকট শব্দ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

তবে বিষয়টি নিয়ে জানতে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিমের মোবাইল ফোন করলেও তিনি ধরেননি।

দেশের ২৯৯ আসনের ৪২ হাজার কেন্দ্রে রোববার ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট ঘিরে দেশের বিভিন্ন কেন্দ্রে বোমাবাজি ও অগ্নি সংযোগের খবর মিলছে।