২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নিজের বাড়ির সামনে যুবলীগ নেতা খুন

নিহত উদয় শংকর বিশ্বাস মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

যশোরে নিজের বাড়ির সামনে যুবলীগ নেতা খুন

নিহত উদয় শংকর বিশ্বাস

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 12:38 PM

Updated : 16 Oct 2023, 12:38 PM

যশোরের মণিরামপুরে স্থানীয় এক যুবলীগ নেতাকে তার বাড়ির সামনের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত উদয় শংকর বিশ্বাস (৩৫) মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের এই প্রভাষক স্থানীয় টেকারঘাট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটিরও সভাপতি ছিলেন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাঁচকড়ি গ্রামে বাড়ির সামনে শংকরকে গুলি করা হয় বলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান।

তিনি বলেন, “বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সামনের রাস্তায় শংকরকে গুলি করা হয়। আহত অবস্থায় খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।“

মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই শংকরকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান স্বজনরা।

শংকরের মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে ‌আছে বলে জানিয়েছেন ওসি।