২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো এসব আনারস ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের, এই আনারস খুবই সুস্বাদু এবং রসালো।”

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ট্রাক থেকে নামানো হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের আনারস।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 09:35 PM

Updated : 08 Jul 2023, 09:35 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি প্যাকেটে মোট ৯৮০ কেজি আনারস বাংলাদেশে প্রবেশ করে।

ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়ার কাছ থেকে এসব আনারস গ্রহণ করেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সোণোয়াল।

আনারস হস্তান্তর শেষে ফনি ভূষণ জমাতিয়া সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে পাঠানো এসব আনারস ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের। আনারসের এই জাতটি খুবই সুস্বাদু এবং রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের জন্য সুভ্রাতৃত্বের আবেদন যাচ্ছে।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় জানিয়েছে, উপহার হিসেবে পাঠানো এসব আনারস হাইকমিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। 

এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।