২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের দুটি আসনেই আওয়ামী লীগের জয়

রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর এ ফলাফল ঘোষণা করেন।

জয়পুরহাটের দুটি আসনেই আওয়ামী লীগের জয়

সামছুল আলম দুদু (বায়ে) এবংআবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 11:14 PM

Updated : 07 Jan 2024, 11:14 PM

জয়পুরহাটের দুই আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।

রোববার দিনভর ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি সালেহীন তানভীর বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জয়পুরহাট-১ আসনে (সদর-পাঁচবিবি) জয় পেয়েছেন নৌকার সামছুল আলম দুদু। তিনি পেয়েছেন ৯৬ হাজার ১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।

এ ছাড়া জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) জয় পেয়েছেন নৌকার আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।