১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভোট দিতে না গেলে ভাতা বন্ধের হুমকি, শোকজের জবাব দিলেন রেলমন্ত্রী

পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থীকে ভবিষ্যতে এমন বক্তব্য না দিতে সতর্ক করেছে অনুসন্ধান কমিটি।

ভোট দিতে না গেলে ভাতা বন্ধের হুমকি, শোকজের জবাব দিলেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 07:33 PM

Updated : 27 Dec 2023, 07:43 PM

ভোট দিতে না গেলে ভাতা বন্ধের হুমকি দেওয়া ঘটনায় পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে শোকজের জবাব দিয়েছেন।

বুধবার দুপুরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সহকারী জজ ইসমাঈল হোসাইনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি জবাব দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আমিনুর ইসলাম জানান।

বিচারকের কার্যালয় থেকে বের হয়ে নূরুল ইসলাম বলেন, “যারা ভোট দেবেন না, আমি তাদের নামের একটা তালিকার কথা বলেছি। এই তালিকা তো থাকবেই। এ বক্তব্যে উসকানির অভিযোগে আমাকে নোটিস করা হয়েছে।

“যে দুটি ধারায় (প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক) ও ১১(ক) ধারার বিধান লঙ্ঘন) নোটিস দেওয়া হয়েছে; তা উসকানিমূলক বক্তব্যের পর্যায়ে পড়ে না।

“প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের ভোট দিতে আহ্বান করা। তারপরও যেহেতু নোটিস করা হয়েছে; তাই আমি এসেছি এবং ভবিষ্যতে সতর্ক থাকার কথা বলেছি।”

২৩ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনি সভায় রেলমন্ত্রী সুজন বলেন, “যারা ভোট দিতে কেন্দ্রে যাবেন এবং যারা যাবেন না, তাদের দুটি তালিকা করা হচ্ছে। এদের মধ্যে যারা ভোট দিবেন না, তারা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।”

তার এ বক্তব্য আমলে নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের এ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।