২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 12:12 PM

Updated : 15 Dec 2022, 12:20 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালকোল বাজার এলাকার সিরাজগঞ্জ-নলকা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই সেলিম মোল্লা জানান।

নিহত ২৬ বছর বয়সী শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তার লাশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই বলেন, একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।