২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে যাদুকাটার পাড় কাটায় ৬ জনের কারাদণ্ড

এ ছাড়া তিনটি বালু বোঝাই নৌকাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সুনামগঞ্জে যাদুকাটার পাড় কাটায় ৬ জনের কারাদণ্ড
সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কাটার দায়ে বৃহস্পতিবার রাতে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 12:23 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত নদী যাদুকাটার পাড় কাটার দায়ে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগটিয়া, শিমুলবাগান ও জামাইল্যার চর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরে আদালত তাদের কারাদণ্ড দেয় বলে জানান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।

এ ছাড়া তিনটি বালু বোঝাই নৌকাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের আমির হোসেন, অনন্তপুর গ্রামের আলমগীর, শাহপুর গ্রামের মোফাজ্জল, রায়হান, মুজাহিদ ও রেজুয়ান।

উপজেলা প্রশাসন জানায়, যাদুকাটা নদীর তীর কেটে এবং নদী থেকে অবৈধ উপায়ে বালু-পাথর উত্তোলনের অভিযোগ পেয়ে টাস্কফোর্স এ অভিযান চালায়।

ইউএনও মোহাম্মদ আবুল হাসেম বলেন, যাদুকাটা নদীতে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সদস্যরা যুক্ত ছিলেন।