২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনারের পেছন থেকে ৫ হাতবোমা উদ্ধার

পাঁচটি বোমা একটি ব্যাগের মধ্যে রাখা ছিল বলে জানায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনারের পেছন থেকে ৫ হাতবোমা উদ্ধার
বোমাগুলো একটি বালতির পানিতে রাখা হয়েছে; পরে নিস্ক্রিয় করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছন থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মতিউর রহমান জানান।

তিনি বলেন, খবর পেয়ে বিকাল সোয়া ৪টার দিকে ওই শহীদ মিনারের পেছনে একটি ব্যাগের মধ্যে রাখা পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো একটি বালতির পানিতে রাখা হয়েছে; পরে সেগুলো নিস্ক্রিয় করা হবে।