২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছয় আসনের ৪টি নৌকার

বাকি দুটির একটিতে লাঙ্গল ও আরেকটিতে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। 

বরিশালে ছয় আসনের ৪টি নৌকার

আবুল হাসানাত আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 03:08 AM

Updated : 08 Jan 2024, 03:08 AM

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনের মধ্যে চারটিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি দুটির একটিতে লাঙ্গল ও আরেকটিতে স্বতন্ত্র ঈগল জয়ী হয়েছেন। 

 রোববার রাতে রিটানিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

 গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।

বরিশাল-১ আসনে ১২৯ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এ আসনে ভোটার ছিল ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৩৪ ভোট পড়েছে।

বরিশাল-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন।

মেনন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র  ঈগল প্রতীকের প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে মোট ১ লাখ ৫৭ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন। 

বরিশাল-৩ আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।

লাঙ্গল প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৫১ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ১২৩ ভোট। 

এ আসে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে মোট ৯৬ হাজার ৯১ জন ভোটার ভোট দিয়েছেন।

বরিশাল-৪ আসনে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ। 

ঈগল প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৭৫ ভোট। 

বরিশাল-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন। এর মধ্যে মোট ১ লাখ ৭৪ হাজার ৯০৬ জন ভোটার ভোট দিয়েছেন।

বরিশাল-৫ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

১৭৬টি কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

 বরিশাল-৬ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক।

 নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ১০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সামসুল আলম পেয়েছেন ৩৯ হাজার ৩৭৪ ভোট।

 এ আসনে ১১৩ কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। এর মধ্যে মোট ১ লাখ ১১ হাজার ৫১৩ জন ভোটার ভোট দিয়েছেন।