২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিজিবির অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

বিভিন্ন সময়ে খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

খাগড়াছড়িতে বিজিবির অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস

ধ্বংস করার জন্য রাখা বিভিন্ন ধরণের মাদকদব্য

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2022, 02:16 PM

Updated : 18 Sep 2022, 02:16 PM

খাগড়াছড়িতে ইয়াবা, বিদেশি মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৩ ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রোববার বেলা ১১টায় ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে ধ্বংস করা এসব মাদক বিভিন্ন সময়ে জেলার রামগড় সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়।

ধ্বংস করা এসব মাদকের মধ্যে তিন হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল রিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ টি ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা ও ৭০ লিটার চোলাই মদ রয়েছে।

এ সব মাদকের বাজারমূল্য আনুমানিক ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকা বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি; এ ধারা অব্যহত থাকবে। যে কোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।”

খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার মাটিরাঙা সার্কেল মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হালিম রাজ, রামগড় থানার ওসি মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।