১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক ১

মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলায় দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 01:44 AM

Updated : 26 Aug 2026, 11:04 AM

পাবনায় ওয়াজ মাহফিলে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন।

শুক্রবার রাত ৮টার দিকে পাবনা সদরের চরঘোষপুর গ্রামে এ ঘটনায় শিমুল (২১) নামে একজনের নিহত হওয়ার তথ্য দেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহতের বাবার নাম শাহীন। আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)। 

ওসি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্ত (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়তের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুরে রাতে একটি ওয়াজ মাহফিলে প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এতে কয়েকজন আহত হলে শিমুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর এলে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলেছেন ওসি।