২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বক্তব্য রাখছেন তারেক রহমান

উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করে নিতে আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বিএনপির নেতাকর্মীরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 03:30 PM

Updated : 10 Sep 2026, 12:58 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চল সফরের শেষ জেলা হিসেবে দিনাজপুরের জনসভায় হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় এসে পৌঁছান তিনি। 

উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করে নিতে আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বিএনপির নেতাকর্মীরা। 

সকাল থেকেই রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কলেজ মাঠে প্রবেশ করতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এতে দুপুরের পর পরই জনসভাস্থল পরিপূর্ণ

হয়ে ওঠে। 

এর আগে ১১টার ২০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। পরে তিনি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও পৌঁছান। সেখানে জনসভা শেষে দুপুর দেড়টার নীলফামারীতে জনসভা করেন। পরে হেলিকপ্টারে তিনি দিনাজপুরে এসে পৌঁছান। 

সমাবেশ শেষে সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।