২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, চিকিৎসাধীন আরও ৫

রোববার শেষরাতে সেহরির সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, চিকিৎসাধীন আরও ৫
চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

চাঁদপুর শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে এক গৃহবধূর মারা গেছেন। এ ঘটনায় আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পাঁচ দিন শুক্রবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাকিরা একই হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে রোববার শেষরাতে সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় বিস্ফোরণে ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার (৩২) ওই এলাকার ইমাম হোসেন সরদারের স্ত্রী। এ দম্পতির মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামে দুই সন্তান রয়েছে।

বাকি আহতরা হলেন- আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), মেজো ছেলের স্ত্রী নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)।

ইমাম হোসেনের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জীবন বলেন, ঘটনার দিন শেষ রাতে মামার বাড়িতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সবাইকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

সেখানে আহতদের মধ্যে ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। মূলত গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন তিনি। পাঁচ দিন পর মারা গেলেন তিনি। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ