১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কাশিয়ানীতে ভেজাল সার-কীটনাশক জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

জব্দ করা সার-কীটনাশক ধ্বংস করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 06:34 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

গোপালগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কাশিয়ানী উপজেলার জে. ঘোনাপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও বলেন , “গোপন সংবাদে ওই বাজারে সার-কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কোম্পানির ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন সার-কীটনাশক জব্দ করা হয়।

“এ সময় ভেজাল সার-কীটনাশক বিক্রির দায়ে বিক্রেতা রইচ মোল্যাকে ১ লাখ ২০ হাজার ও নুর আলমকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় । পরে ধ্বংস করা হয় এসব সার-কীটনাশক।”

অভিযানের সময় কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এএইচএম রাকিবুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।