২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে মিনিবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জে মিনিবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 09:22 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মিনিবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার পাগলা আউশকান্দি সড়কের দরগাপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদীর হোসেন জানান। 

নিহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার ছাতার কোণা গ্রামের মো. আবুল কালামের ছেলে শিব্বির আহমদ এবং একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোক্তাদীর বলেন, জগন্নাথপুর থেকে একটি মিনিবাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সুনামগঞ্জ থেকে একটি মোটরসাইকেল জগন্নাথপুরের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় মিনিবাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিব্বিরের মৃত্যু হয়। 

“পরে আহত সাদ্দামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ্দাম।” 

মিনিবাসটিকে জব্দ করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।