২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ৭ কেজি রূপা উদ্ধার

আটক করা রূপার আনুমানিক মূল্য সাত লক্ষ ২২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মাগুরায় মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ৭ কেজি রূপা উদ্ধার

পুলিশের হাতে আটক সারোয়ার

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 11:06 AM

Updated : 03 Dec 2022, 11:14 AM

মাগুরায় এক যুবকের মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে সাত কেজি রূপা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৭টার দিকে মাগুরা সদরের ইছাখাদা দরগাহ নামক এলাকা থেকে সেই যুবককে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।

আটক হওয়া সারোয়ার উদ্দিন (২৮) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে মাগুরা পরিদর্শক (তদন্ত) গৌতম টিভিএস মেট্রোপ্লাস ব্র্যান্ডের মোটরসাইকেলসহ সারোয়ারকে আটক করেন। এ সময় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে আলাদা চেম্বারে লুকিয়ে রাখা সাত কেজি রূপার গহনা উদ্ধার করা হয়।

Image

মোটরসাইকেলের তেলের ট্যাংকের মধ্যে আলাদা চেম্বারে লুকিয়ে রাখা ছিল রূপার গহনা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার জানিয়েছেন, তিনি দর্শনা সীমান্ত এলাকা থেকে ফরিদপুরের বাগাটে সুজয় নামে এক ব্যক্তির দোকানে নিয়ে যাচ্ছিলেন।

আটক করা রূপার আনুমানিক মূল্য সাত লক্ষ ২২ হাজার টাকা। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।