২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পিকআপের ধাক্কায় গেল ২ বাইক আরোহীর প্রাণ

এ ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

নওগাঁয় পিকআপের ধাক্কায় গেল ২ বাইক আরোহীর প্রাণ

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 06:56 PM

Updated : 20 Dec 2023, 06:56 PM

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল সড়কের টগরইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম। 

নিহতরা হলেন- রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ (১৯) এবং মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাবীব (২০)। আটক পিকআপ চালককে নাম সানোয়ার হোসেন (২৮) 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মুরগী বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হাবীব ঘটনাস্থলেই মারা যান। 

অপর আরোহী পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনিও মারা যান। 

ঘটনার পর স্থানীয়রা পিকআপসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ পরিদর্শক কাওছার।