২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন রংপুরের সাংবাদিক, ছড়াকার মানিক সরকার

তিনি রংপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

চলে গেলেন রংপুরের সাংবাদিক, ছড়াকার মানিক সরকার

রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক সরকার মানিক

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 09:43 PM

Updated : 03 Jan 2023, 09:43 PM

রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক সরকার মানিক (৫৬) আর নেই।

মঙ্গলবার ভোর সোয়া ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন থেকে তিনি কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

মানিক সরকার মানিক অধুনালুপ্ত দৈনিক রূপালীর রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠের সাবেক স্টাফ রিপোর্টার, সময় টিভির সাবেক রংপুর ব্যুরো প্রধান ছিলেন।

এছাড়াও তিনি রংপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সদস্যসহ সাহিত্য সংস্কৃতি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মঙ্গলবার দুপুর ২টায় তার মরদেহ রংপুর প্রেসক্লাব চত্বরে রাখা হলে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে বিকেল ৩টায় রংপুর দখিগঞ্জ শ্মশানে তার অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে রংপুর সিটি প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, রিপোর্টাস ইউনিটি, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ছড়া সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা ও মহানগর, ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি, অভিযাত্রিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।