দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, কিছু এলাকায় বৃষ্টির বাগড়া
ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিচ্ছে মুসলমান সম্প্রদায়। তবে দেশের বিভিন্ন স্থানে এই উদযাপনে বিড়ম্বনা তৈরি করেছে আষাঢ়ের বৃষ্টি। ভোর থেকে তুমুল বৃষ্টির তোড়ে অনেক স্থানেই খোলা ময়দানের পরিবর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে, ভোগান্তি হয়েছে পশু কোরবানির ক্ষেত্রে।
