২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ‘ধর্ষণ চেষ্টা’, বৃদ্ধ আটক

মাদ্রাসায় যাওয়ার পথে ওই বৃদ্ধ শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ‘ধর্ষণ চেষ্টা’, বৃদ্ধ আটক
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 02:43 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বেলকুচি থানার এসআই আব্দুস সালাম।

আটক হাজী আব্দুস সালাম (৬৫) ওই গ্রামের বাসিন্দা। নির্যাতিত শিশুটি উপজেলার একটি মাদ্রাসার ছাত্রী।

এসআই আব্দুস সালাম বলেন, “সকাল ৮টার দিকে ওই শিশুটি আব্দুস সালামের বাড়ির ওপর দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় আব্দুস সালাম শিশুটির হাত ধরে টেনে তার বাড়িতে নিয়ে যান। এরপর শিশুটির হাতে কিছু টাকা দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

“শিশুটিকে নিয়ে যাওয়ার ঘটনাটি এলাকার কয়েকজন দেখতে পেয়ে বাড়ির দেয়ালের ওপর দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে এলাকাবাসী তাকে আটকে রেখে থানায় খবর দেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।”

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই আব্দুস সালাম।