০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভোলায় ফুটবল খেলতে গিয়ে আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা শাহাদাতের পাঁচটি বিষয়ের পরীক্ষা দেওয়া হয়েছে।

ভোলায় ফুটবল খেলতে গিয়ে আহত দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

দাখিল পরীক্ষার্থী শাহাদাত হাওলাদার।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2023, 02:52 PM

Updated : 12 May 2023, 02:52 PM

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত এক দাখিল পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের।

দাখিল পরীক্ষার্থী শাহাদাত হাওলাদার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের ছেলে। স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা শাহাদাতের পাঁচটি বিষয়ের পরীক্ষা দেওয়া হয়েছে।

শাহাদাতের চাচা ও সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, সোমবার পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে বিকালে বাড়ির পাশের একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে যায় শাহাদাত।

“খেলার একপর্যায়ে তার স্পর্শকাতর অঙ্গে অন্য এক খেলোয়াড়ের লাথি লাগে। এ সময় সে জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়ে৷ ”

স্বজনরা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে বৃহস্পতিবার রাতে তার গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হলেও শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে জানান সাবেক ইউপি সদস্য তাহের।