২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট নারী

মানিকগঞ্জে ছেলের মোটরসাইকেলে করে ওই নারী তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 12:37 AM

Updated : 26 Aug 2026, 10:32 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী এলাকায় এ ঘটনা ঘটে বলে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান।

নিহত হায়াতুন নেছা (৫০) উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি জাহিদুল জানান, হায়াতুন নেছা ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে উপজেলার চান্দহর এলাকায় মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। 

পথে দুটি ট্রাককে সাইড দিতে গিয়ে হায়াতুন নেছা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে পেছনে থাকা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বলে জানান তিনি।

এ সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দেয়। চালককে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।