১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে রাইফেলসহ ৪টি অস্ত্র-গুলি উদ্ধার, যুবক আটক

এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা করা হয়েছে।

কক্সবাজারে রাইফেলসহ ৪টি অস্ত্র-গুলি উদ্ধার, যুবক আটক
অস্ত্র ও গুলিসহ আটক মো. সাজেদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 04:43 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

কক্সবাজারের মহেশখালীতে থ্রিজি রাইফেলসহ চারটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এক যুবককে।

রোববার ভোরে মহেশখালী উপজেলার বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

আটক মো. সাজেদ (২৬) ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি থ্রী জি রাইফেল, একটি দুনলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি এলজি ও দশটি গুলি আছে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা করা হয়েছে।