১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন সংগঠন  ধারাবাহিকভাবে বিক্ষোভ করে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 03:25 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রামগড়ের নাকাপা থেকে ধর্ষণের অভিযোগে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর। 

গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার মো. ইউসুপ, মো. রানা ও মো. ফয়সাল।  

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, “২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এসময় মেয়ে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী। পরে মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।”

পরে এই ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়। 

পাশাপাশি ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন পাহাড়ি সংগঠন  ধারাবাহিকভাবে বিক্ষোভ করে। 

পরে অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।