২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ চারজন গ্রেপ্তার

জামায়াত নেতা-কর্মীরা আইন অমান্য করে নগরীতে মিছিল বের করার চেষ্টা করে বলে জানায় পুলিশ।

রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ চারজন গ্রেপ্তার

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির কেরামত আলী গ্রেপ্তার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 08:56 PM

Updated : 04 Apr 2023, 08:56 PM

নাশকতা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে হেতেমখাঁ বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান।

গ্রেপ্তার কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় বসবাস করেন। গ্রেপ্তার অন্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় যাওয়া যায়নি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, “জামায়াত নেতা-কর্মীরা আইন অমান্য করে নগরীতে মিছিল বের করার চেষ্টা করে।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দলটির সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দলটির আমিরসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।

বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে রফিকুল আলম জানান।