২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২০১৭ সালে সজীব ওই নারীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার হাত-পা বেঁধে ধর্ষণ করে।

নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 08:12 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান। 

দণ্ডিত সজীব মিয়া (২৯) সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার বাসিন্দা। 

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে। 

মামলার নথি থেকে জানা যায়, এক নারী পোশাক শ্রমিক তার বোনদের সঙ্গে একটি ভাড়াবাসায় থাকতেন। ২০১৭ সালের ১৯ জানুয়ারি নাইট শিফটে কাজ করে সকালে বাসায় একা ঘুমাচ্ছিলেন। 

তার বোনেরা তখন কর্মস্থলে ছিলেন। এমন সময় সজীব ওই নারীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার হাত-পা বেঁধে ফেলে এবং পরে তাকে ধর্ষণ করে। 

ঘটনার পর ওই নারীর এক বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। 

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার এ রায় দেয়। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।