২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, যুবক আটক

পুলিশ জানিয়েছে, শাকিল গতবছরও কয়েক নারীকে কুপিয়ে আহত করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বুধবার এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:00 PM

Updated : 20 Jul 2023, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার বেলা ১২টার দিকে পৌর এলাকার ভাদুঘরের এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম।

নিহত আরজুদা বেগম (৭৫) ভাদুঘর এলাকার মৃত আলী আকবরের স্ত্রী।

আহতরা হলেন- রাবেয়া (৫০), খালেদা (৪৪), সাজেদা বেগম (৫০), মোখলেছ (৪৫), নয়ন মনি (১৪) এবং পপি (৩৫)।

এ ঘটনায় আটক শিহাব (২৮) ওই এলাকার জামাল মিয়ার ছেলে।

আহতদের বরাত দিয়ে ওসি বলেন, “শিহাব একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়৷ গতবছরও তিনি কয়েক নারীকে কুপিয়ে আহত করেন। আজ আবার একই ঘটনা ঘটল।

“আহত সবাইকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তার করা হয়। পথে মারা যান আরজুদা বেগম।”

তিনি আরও জানান, এই ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শিহাবের পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।