২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুমার নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয় বলে জানায় পুলিশ।

জুমার নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 09:24 PM

Updated : 23 Jun 2023, 09:24 PM

ময়মনসিংহের ভালুকায় জুমার নামাজ শেষে ফেরার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার মেদুয়ারীর বাকসাতরা মোড়ে এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান।

নিহতরা হলেন গাজীপুর সদরের ইব্রাহিম খলিলের ছেলে খাইরুল ইসলাম (২৮) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)।

ওসি কামাল হোসেন বলেন, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে ছেলেকে নিয়ে ভালুকার দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাতরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা।

এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়; এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যায় বলে জানান ওসি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

দুর্ঘটনার পরপর ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি; তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি কামাল।