২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

শিক্ষানবিস আইনজীবী মনির হোসেন সিংগাইর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

মানিকগঞ্জে দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

মনির হোসেন ও লুৎফর রহমানকে বহনকারী প্রাইভেটকারটি রাস্তার পাশে উল্টে যায়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 11:07 PM

Updated : 05 Apr 2023, 11:07 PM

দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন মারা গেছেন।

বুধবার বিকালে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মনির হোসেন (৪৭) তিনি শিক্ষানবিস আইনজীবী, সোলারিয়াম একাডেমির প্রিন্সিপাল এবং সিংগাইর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ আদালতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন প্রাইভেটকারে। সঙ্গে ছিলেন মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান।

“পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে সিংগাইর পৌরসভার গোবিন্দল বাসস্ট‍্যান্ড এলাকায় তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।”

Image

মো. মনির হোসেন

বাশার জানান, দুর্ঘটনায় মনির ও লুৎফর রহমান আহত হন। গুরুতর আহত মনিরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনির হোনের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের প্রয়াত ছফর উদ্দিনের ছেলে। তিনি ৬ বছর বয়সী এক মেয়ে, স্ত্রী ও মা রেখে গেছেন।

মনির হোসেনের মৃত্যুতে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ শোক প্রকাশ করেছেন।