২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহনে আগুনে পুড়ে ‘কয়লা’ হলেন বৃদ্ধা

বেশ কয়েকমাস ধরে অসুস্থ হয়ে পড়া এই বৃদ্ধা বিদ্যুৎ সংযোগহীন ঘরে একাই থাকতেন।

লালমোহনে আগুনে পুড়ে ‘কয়লা’ হলেন বৃদ্ধা

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 11:20 PM

Updated : 23 Jun 2023, 11:31 PM

ভোলার লালমোহন উপজেলায় একটি বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ৭৫ বছর বয়সি আনোয়ারা বিবি ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, ওই বৃদ্ধার স্বামী মারা গেছেন আগেই। ছেলেরা বিয়ে করে অন্যত্র থাকেন। বেশ কয়েকমাস ধরে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধা বিদ্যুৎ সংযোগহীন ঘরে একাই থাকতেন। মাঝে-মধ্যে নিজেই রান্না করে খেতেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তার ঘরে অগ্নিকাণ্ড দেখতে পান। ততক্ষণে তিনি পুড়ে কয়লা হয়ে গেছেন। 

স্থানীয়রা ধারণা করছেন, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে ভোলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহবুবুর রহমান।