২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

বুধবার সকালে সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেইটের সামনের ড্রামের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

নিরঞ্জন চন্দ্র সূত্রধর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 05:26 PM

Updated : 24 Sep 2026, 05:26 PM

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা ড্রাম থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)।

তিনি জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। বাড়ি ত্রিশাল হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং জুয়েলারি কারিগরের কাজ করতেন।

এর আগে বুধবার সকালে সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেইটের সামনের ড্রামের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি আরও বলেন, নিহতের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

পুরানো খবর:

ড্রাম ভাসতে দেখে থানায় খবর, ভেতরে মিলল লাশ