২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ড্রাম ভাসতে দেখে থানায় খবর, ভেতরে মিলল লাশ

নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 01:59 PM

Updated : 23 Sep 2026, 02:11 PM

ময়মনসিংহ সদরের পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে বেগুনবাড়ি সুইজগেইট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন।

নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “হত্যার পর মরদেহ ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতের পরিচয় জানার চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।