এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ
সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষকে ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে গত পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস না করা এমন ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানো ও বোর্ডের জরুরি সভায় উপস্থিত হওয়ার নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ জমা দিতে হবে।
সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষকে নির্দিষ্ট কারণসহ আগামী ১০ নভেম্বর সকাল ১০ টায় বোর্ডের সভাকক্ষে গত ৫ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ৩১ অগাস্ট প্রকাশ করা হয়। এতে অংশগ্রহণকারী ৯ হাজার ৩৯০ কলেজের ভেতর ২৯৩টির কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডপরীক্ষায় অংশ নেয় ১০৯১টি শিক্ষা প্রতিষ্ঠান। এর ভেতর ১৯টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস এবং ২৬টি কলেজের কোন শিক্ষার্থী পাস করেনি।
